The Foundation of Numbers - সংখ্যা দিয়ে গণিতের ভিত্তি
From Counting to Comparison — The Building Blocks of Math গণনা থেকে তুলনা পর্যন্ত — গণিতের মূল ভিত্তি একদম গোড়া থেকে
About the Course
কোর্স পরিচিতি
আপনার সন্তান কি গণিতের ছোট ছোট বিষয় নিয়ে প্রায়ই কনফিউজড থাকে? স্থানীয় মান বুঝতে সমস্যা হয়? বৃহত্তম-ক্ষুদ্রতম সংখ্যা বানাতে ভুল করে? সমস্যাটা আসলে জটিল কোনো টপিকে না — সমস্যাটা হয় একদম গোড়ায়়, সংখ্যার বেসিক ধারণাতেই।
The Foundation of Numbers একটা সম্পূর্ণ ফ্রি কোর্স, যেখানে আপনার সন্তান গণনার একদম শুরু থেকে সংখ্যা সম্পর্কিত সব মৌলিক ধারণা ধাপে ধাপে, ক্রিস্টাল-ক্লিয়ার ভাবে শিখবে — যাতে গণিতের কোনো ভবিষ্যৎ টপিকেই আর ভিত্তিগত দুর্বলতা না থাকে।
এই কোর্সে যা যা শিখবে
- ✅ গণনার শুরু — সংখ্যার ইতিহাস ও উৎপত্তি
- ✅ অঙ্ক ও সংখ্যার পার্থক্য
- ✅ স্থানীয় মান ও নিজস্ব মান
- ✅ বৃহত্তম সংখ্যা তৈরির নিয়ম
- ✅ ক্ষুদ্রতম সংখ্যা তৈরির নিয়ম
- ✅ সংখ্যার তুলনা (>, <, =)
- ✅ বিভিন্ন শর্তারোপ করে সংখ্যা গঠন (অলিম্পিয়াড-স্টাইল প্রশ্ন)
- ✅ বাস্তব সংখ্যা (ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা)
- ✅ জোড় ও বিজোড় সংখ্যা
- ✅ স্বাভাবিক সংখ্যা
- ✅ মূলদ ও অমূলদ সংখ্যার প্রাথমিক ধারণা
প্রতিটা টপিক শেখানো হয়েছে প্রচুর ভিজ্যুয়াল, বাস্তব জীবনের উদাহরণ এবং হাতে-কলমে অনুশীলনী দিয়ে — যাতে মুখস্থ না করে, বুঝে শেখা যায়।
এই কোর্স কাদের জন্য
- ক্লাস ২ থেকে ৬ পর্যন্ত শিক্ষার্থী
- যাদের সংখ্যা সংক্রান্ত ভিত্তি এখনো পুরোপুরি স্পষ্ট না
- যারা গণিত অলিম্পিয়াড বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি শুরু করতে চায়
- যেসব অভিভাবক সন্তানের গণিতের গোড়া নিজে যাচাই করে দেখতে চান
কেন এই কোর্স ফ্রি?
শফিক একাডেমির লক্ষ্য শুধু বই বিক্রি করা না — প্রতিটা শিক্ষার্থীর গণিতের ভিত্তি সত্যিকার অর্থে মজবুত করা। যারা ইতিমধ্যে আমাদের বই কিনেছেন, তাদের জন্য এই কোর্সটা একটা উপহার — যাতে বইয়ের পাশাপাশি এই মৌলিক টপিকগুলোও ভিডিও ক্লাসে ক্রিস্টাল-ক্লিয়ার হয়ে যায়।
এই ফ্রি কোর্স শেষে, যারা আরও গভীরভাবে গণিতের প্রতিটা শাখা (পাটিগণিত থেকে অলিম্পিয়াড লেভেল পর্যন্ত) শিখতে চান, তাদের জন্য আছে আমাদের সম্পূর্ণ পেইড প্রোগ্রাম SPARK।
এখনই এনরোল করুন
👉 https://sale.shafiqueacademy.com/courses/math-adventure/
Course Curriculum
6 modules • 9 lessons
Your Instructor
Academic Instructor at Shafique Academy.
Customer Reviews
No reviews yet for this course.